ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সারাবাংলা

হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: মার্চ ১, ২০২১, ০৯:৫৬ এএম

হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ছবি | সংগৃহীত

হবিগঞ্জের জেলার বাহুবলে আকলিমা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১ মার্চ) সকালে বাহুবল মডেল থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। আকলিমা আক্তার (২৫) উপজেলার পশ্চিম শাহাপুর প্রকাশিত চারগাঁও গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। পুলিশ বলছে নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত গৃহবধূ আকলিমার বাবা উপজেলার পূর্ব জয়পুর গ্রামের শেখ জমশেদ আলী ও চাচা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী শেখ মো. ফিরোজ আলীর দাবি, যৌতুকের জন্য তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আরো পড়ুন: মেবাইল ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা

নিহতে আকলিমার পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, শনিবার দিবাগত মধ্যরাতে বাবা জমশেদ আলীকে আকলিমার অসুস্থতার খবর জানান শ্বশুরবাড়ির লোকজন। ভোর ৫টার দিকে সেখানে গিয়ে ঘরের মেঝেতে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন জমশেদ আলী। পরে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন: পুলিশ থেকে বাাঁচতে পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুর পথে যুবক

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেনবাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, রবিবার ভোর বেলায় উপজেলার পশ্চিম শাহাপুর গ্রাম থেকে অন্তঃসত্ত্বা নারীর মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

সারাবাংলা বিভাগের আরো খবর