ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সারাবাংলা

নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত 

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশ: মার্চ ১, ২০২১, ০৪:৩৩ পিএম

নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত 
বিক্ষোভ সমাবেশের ছবি

কারাবন্দী সাংবাদিক মুশতাকের মৃত্যু ও কেন্দ্রীয় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে আজ সোমবার (১ মার্চ) দুপুরে শহরের কুড়পাড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সারোয়ার আলম এলিন।

আরো পড়ুনঃ তামিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফারদিন চৌধুরীর রিমি, সহ-সভাপতি রায়হান ফরাস বাপ্পি, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শামসুল হুদা শামীম, যুগ্ন সম্পাদক মাজারুল ইসলাম জিপু, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মোকছেদুল আলম রাজিব, সদস্য সচিব আবির হোসেন রাব্বি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব কালাম আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

এ ছাড়াও কারাগারে সাংবাদিক মোশতাক আহমেদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করেন নেতাকর্মীরা।

সারাবাংলা বিভাগের আরো খবর