ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সারাবাংলা

ফের নোয়াখালী: এবার টয়লেট থেকে তুলে নিয়ে গণধর্ষণ

প্রকাশ: মার্চ ৩, ২০২১, ০৬:২৩ পিএম

ফের নোয়াখালী: এবার টয়লেট থেকে তুলে নিয়ে গণধর্ষণ
প্রতীকী ছবি

এবার এক গৃহবধূকে (২০) বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দী ইউনিয়নের এ ঘটনায় ওই গৃহবধূর দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার তমরদ্দী এলাকা থেকে আজ বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন ফজল আলী হেলাল (২৫), মিরাজ (২৮) ও নেজাম (৫০)।

ঘটনার বিষয়ে অভিযোগ সূত্র থেকে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে তমরদ্দী ১ নম্বর ওয়ার্ডের এক গহবধূ (২০) টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়। পরে সেখানে আগে থেকে অবস্থান করা ফজল আলী হেলাল গৃহবধূর মুখ চেপে ধরে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা মিরাজ ও নেজামকে নিয়ে ওই গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যায়।

আরো পড়ুন: করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরই ভারতে একজনের মৃত্যু

হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, গণধর্ষণের অভিযোগ এনে ওই গৃহবধূ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের বিচারিক আদালতে প্রেরণের কথা রয়েছে- বলেও জানান তিনি।

সারাবাংলা বিভাগের আরো খবর