ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সারাবাংলা

গোসলের ভিডিও ধারণ করে দিনের পর দিন ভাবিকে ধর্ষণ

প্রকাশ: মার্চ ৫, ২০২১, ১২:২৮ এএম

গোসলের ভিডিও ধারণ করে দিনের পর দিন ভাবিকে ধর্ষণ
প্রতীকী ছবি

গোসলের ভিডিও ধারণ করে ভাবিকে একাধিকবার ধর্ষণ এবং চাঁদা দাবির ঘটনায় মামলা হলে অভিযুক্ত দেবরকে গ্রেফতার করেছে পুলিশ।

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামে এ ঘটনায় পাইকগাছা থানায় ভুক্তভোগী বুধবার (০৩ মার্চ) মামলা করলে অভিযান চালিয়ে সমীরণ মন্ডলকে (২৮) গ্রেফতার করে পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: এবার আইনজীবীদের মধ্যে তুমুল মারামারি, আহত ১০ (ভিডিও)

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী ডুমুরিয়া থানার হেতালবুনিয়া এলাকায় মুরগির খামারে কাজ করেন। মাঝেমধ্যে বিশেষ প্রয়োজনে বাড়িতে আসতেন। তার অনুপস্থিতিতে চাচাতো ভাই সমীরণ মন্ডল ভাবির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েন। একপর্যায়ে ২০২০ সালের ৪ মে সমীরণ মন্ডল তার ভাবির গোসলের ভিডিও ধারণ করেন। 

মামলার এজাহার সূত্রে আরো জানা যায়, ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভাবিকে একাধিকবার ধর্ষণ করেন। চলতি বছরের ১৫ জানুয়ারি ভিডিওর ভয় দেখিয়ে ভাবির কাছে দুই লাখ টাকার চাঁদা দাবি করেন। বিষয়টি জানাজানি হলে গৃহবধূকে তাড়িয়ে দেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

আরো পড়ুন: এবার কারাগারে বৈদ্যুতিক শক দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ (ভিডিও)

এদিকে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আশরাফুল আলম ঘটনার বিষয়ে বলেন, চাচাতো ভাইয়ের স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে দেড় বছর ধরে সমীরণ মন্ডল ধর্ষণ করে আসছিলেন। 

আশরাফুল আলম আরো বলেন, এ ঘটনা জানাজানি হলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। ওই নারী দুই মাস পথে পথে ঘুরতে থাকেন। অবশেষে বুধবার থানায় মামলা করেন। মামলার পর সমীরণ মন্ডলকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা বিভাগের আরো খবর