ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সারাবাংলা

বাগেরহাটের মোংলা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: মার্চ ৬, ২০২১, ০২:১৮ পিএম

বাগেরহাটের মোংলা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আটকের ছবি

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪শ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম জুয়েল শেখ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (৫ মার্চ) রাতে মোংলা পৌর শহরের জয়বাংলা সড়ক থেকে তাকে আটক করা হয়।

মোংলা থানার অফিসার্স ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোংলা থানা পুলিশের একটি চৌকষ দল শুক্রবার (৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌরসভার জয়বাংলা সড়কে অভিযান পরিচালনা ৪শ গ্রাম গাঁজাসহ জুয়েল শেখকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী জুয়েল শেখ মিয়াপাড়া নিবাসী জাহাঙ্গীর হোসেনের পুত্র। আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা বিভাগের আরো খবর