ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
সারাবাংলা

নন্দীগ্রামে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি 

প্রকাশ: মার্চ ৭, ২০২১, ০৪:৩৭ পিএম

নন্দীগ্রামে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। 

জানা গেছে, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ৬ মার্চ সন্ধ্যায় উপজেলার শিমলা বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ রজব আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে। 

আরো পড়ন: যাত্রাবাড়ীতে দিনদুপুরে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ!

সে সিংড়া উপজেলার মালকুড় গ্রামের আনছার আলীর ছেলে। 

অপরদিকে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ৭ মার্চ সকালে নাগর নদীর বাঁধ থেকে ২৫ গ্রাম গাঁজাসহ মাসুদ রানা (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। 

আরো পড়ন: ৪ প্রেমিককে নিয়ে পালালেন এক তরুণী

সে উপজেলার গুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

সারাবাংলা বিভাগের আরো খবর