ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সারাবাংলা

পাবনা চাটমোহর মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ আটক-২ 

পাবনা প্রতিনিধি

প্রকাশ: মার্চ ৫, ২০২১, ১০:২৮ পিএম

পাবনা চাটমোহর মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ আটক-২ 

পাবনার চাটমোহরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। আটক কৃতরা হলো  মো: আজিজল হক (৪০) ও মো: আলী হোসেন (৪২)।  

বৃহস্পতিবার গভির রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাড়া চাটমোহর টেবুনিয়া মহাসড়কের পশ্চিম পাশে ও বন্যাগাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ন:গাইবান্ধায় প্রেমের কারণে মায়ের হাতে মেয়ে খুন!

আটককৃত মো: আজিজল হক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ফয়জাল হোসেনের ছেলে ও মো: আলী হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের আরাজি উথুলী খামারপাড়া গ্রামের মৃত মহির উদ্দিন প্রাংমানিকের ছেলে। 

চাটমোহর থানার (ওসি) তদন্ত হাসান বাশীর জানান, থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা, এসআই শাহীন আলম, এএস আই শরিফুল ইসলাম, এএসআই শফি সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩শ ৫০গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: আজিজল হক ও মো: আলী হোসেনকে আটক করেন। 

আরো পড়ন:যাত্রাবাড়ীতে দিনদুপুরে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ!

তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০২ ও মামলা নং ০৩।

সারাবাংলা বিভাগের আরো খবর