ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
বিনোদন

দুই যোগ্যতা থাকলেই হওয়া যাবে প্রভার প্রেমিক!

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৬:০২ পিএম

দুই যোগ্যতা থাকলেই হওয়া যাবে প্রভার প্রেমিক!

মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ সময় ধরে অভিনয় অঙ্গনে অবস্থান করছে । অল্প সময়েই তিনি ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন। ব্যক্তিগত কারণে তাকে বিতর্কের মুখেও পড়তে হয়। তবে নতুন করে ফের আলোচনায় এই অভিনেত্রী।

সম্প্রতি এই অভিনেত্রী প্রেম এবং প্রেমিক নিয়ে খোলামেলা কথা বলেছেন।

দেশীয় এক গণমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে সাদিয়া জাহান প্রভা বলেন, আমার প্রেমিক বা পাত্র হতে হলে দুটি গুণ বা যোগ্যতা থাকলেই চলবে।

প্রভা আরও বলেন, ‘প্রথমত, শতভাগ বিশ্বস্ত হতে হবে। দ্বিতীয়ত, মাদকের সঙ্গে কোনো সম্পর্ক থাকা যাবে না। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলেই চলবে। বাকিগুলো মানিয়ে নেব।

সাক্ষাৎকারে সাদিয়া জাহান প্রভা আরও জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমের চিঠি পান। তখন ঈদের সময় ছিল। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলেন।

সাদিয়া জাহান প্রভা বলেন , ‘আম্মু যদি জানতে পারে, আমাকে তো মেরেই ফেলবে। প্রথম পাওয়া চিঠি কুচি কুচি করে কেটে ফেলে দেই।

বিনোদন বিভাগের আরো খবর