ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
জাতীয়

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপির তিন নেতা

প্রকাশ: মার্চ ১, ২০২১, ১১:৩২ এএম

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপির তিন নেতা
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের তিন নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তাঁরা দেখা করেন।

বিএনপির ৩ নেতার মধ্যে ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি সদস্যসচিব আব্দুস সালাম।

জানা যায়, আজ সোমবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিষয়ে আলোচনা করেছেন ওই তিন নেতা।

আরো পড়ুন: পুলিশ থেকে বাাঁচতে পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুর পথে যুবক

প্রসঙ্গত, গত বছরের ২৫ মার্চ থেকে সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত করে তাঁকে মুক্তি দেওয়ার পর থেকে তিনি গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ আছেন। প্রথম দফার পর পরিবারের আবেদনে আরো ৬ মাস সাজা মওকুফ করা হয়, যার মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হওয়ার কথা।

আরো পড়ুন: বড় মেয়ের চিকিৎসার খরচ যোগাতে ছোট মেয়েকে বিক্রি

গুলশানের বাসায় খালেদা জিয়ার ভাই-বোন ও তাঁদের পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না। দলের পক্ষ থেকে খালেদা জিয়া ‘গৃহবন্দি’ বলে অভিযোগ করা হচ্ছে।

আরও পড়ুন

জাতীয় বিভাগের আরো খবর